সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও অহিংসা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি অনুসরণ করবে।
প্রধানমন্ত্রী বলেন, সংঘাতবিধ্বস্ত অঞ্চলগুলোতে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে অগ্রগম্য সহযোগী হিসেবে বাংলাদেশ একযোগে কাজ করবে।

আজ শনিবার জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৪৮ সাল থেকে ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সাল থেকে এ দিনটিতে সদস্য রাষ্ট্রগুলোতে ছুটির দিন ঘোষণা করার জন্য সুপারিশ করা হয়।