সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাঁকে (লাদেন) হত্যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার দ্ব্যর্থহীন ভাষায় সব ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা জানায়। এতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র প্রায় এক যুগ ধরে বিন লাদেনকে হত্যা বা গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং তাঁকে হত্যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে।’বিজ্ঞপ্তি।