সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রলবোমা হামলা মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। কর্মসূচি চলাকালে ওই আহ্বান জানানো হয়। কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাসেত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি মতিয়ার রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
আবদুল বাসেত সরকারের উদ্দেশে বলেন, পোড়া মানুষগুলোর পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে। পেট্রলবোমাবাজদের দ্রুত চিহ্নিত করুন। দ্রুত শাস্তি দিন। বিচার-প্রক্রিয়ার মাধ্যমে এদের কঠোর শাস্তি দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।