সন্দীপনার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোর সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪ জুন সংগঠন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওই দিন সকাল ১০টায় কর্মসূচি উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ রওশন আক্তার। সন্দীপনার কেন্দ্রীয় উপদেষ্টা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও নাট্যকর্মী মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডি কে দাশ, প্রণব মিত্র চৌধুরী, সাধন চন্দ্র বিশ্বাস, বাবুল কান্তি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।