সন্দেহই করল সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের থানাপাড়ায় গতকাল বৃহস্পতিবার রোকসানা পারভিন (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী নুরুন্নবী মিয়া (৩২) গলা কেটে হত্যা করেছেন। পরে পালানোর সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়।
এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর নুরুন্নবী স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করে বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝি চলছিল। দুজনই দুজনকে সন্দেহ করতাম।’ এ দম্পতির আড়াই বছরের একটি ছেলে আছে।
নিহত রোকসানা রংপুরের গঙ্গাচড়ার গঞ্জিপুর ইউনিয়নের উত্তর খলেয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। প্রায় সাত বছর আগে একই ইউনিয়নের দক্ষিণ খলেয়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে নুরুন্নবীর সঙ্গে তাঁর বিয়ে হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার বলেন, নুরুন্নবী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী। তিনি ১৩ এপ্রিল নীলফামারীর জলঢাকা থেকে নীলফামারী সদরের এলজিইডি কার্যালয়ে প্রেষণে আসেন।