সন্দেহজনক আটক পলায়ন, তারপর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গত শুক্রবার রাতে তিন যুবককে আটক করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ। তবে থানায় নেওয়ার আগেই পুলিশের হাত থেকে পালিয়ে যায় দুই যুবক। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ পালিয়ে যাওয়া দুই যুবকের পরিবারের দুই সদস্যকে আটক করে পুলিশ। পরে এলাকাবাসীর মুচলেকা পাওয়ার পর ওই দুই সদস্যকে ছেড়ে দেয় পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল শুক্রবার রাতে উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রিগান (২৮), সুমন (৩০) ও নূরুজ্জামান (৩০) নামে তিনজনকে আটক করে। তাঁদের হাতকড়া পরিয়ে রিকশাযোগে থানায় নেওয়া হচ্ছিল। রিকশাটি উপজেলা সদরের সালাম রোডে পৌঁছার পর আচমকা রিগান ও সুমন হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।