সন্দেহভাজন এক নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নরসিংদীর শিবপুর থেকে রুমা আক্তার (২৫) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুপি এলাকায় বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মাছিউল গনি সরকার বলেন, ‘আমরা ধারণা করছি, মেয়েটি তাঁর বোনের বাড়ি চরকুপি এলাকায় আত্মগোপন করেছিলেন। তিনি আগে বিদেশে থাকতেন বলে জানতে পেরেছি। এর বেশি কিছু জানি না।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ভিডিও চিত্রে নাকি ওই তরুণীকে দেখা গেছে। তাই ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দল তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। কিংবা আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগও করেনি।’