সন্দেহভাজন একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ইসরাফিল হোসেন (৬০) হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
গত শুক্রবার রাতে কমলাপুর স্টেশনের টিকিট ঘরে খুন হন রেল কর্মচারী ইসরাফিল। শনিবার সকালে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন কমলাপুর রেলওয়ে থানায় (জিআরপি) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। তাঁর পরিবারের সন্দেহ, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হয়েছেন।