সন্দেহভাজন ছিনতাইকারীর ককটেলে এএসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার শহীদনগরে আজ বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন এক ছিনতাইকারীর ছোড়া ককটেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

ককটেলে আহত লালবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তায়েব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ছিনতাই ও ককটেল ছোড়ার ঘটনায় আটক করা হয়েছে আলামিন নামের এক ব্যক্তিকে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকীনের ভাষ্য, আজ ভোর ছয়টার দিকে শহীদনগর ২ নম্বর গলির গণি মিয়ার বাড়ির সামনে একটি ছিনতাইয়ের চেষ্টা হচ্ছিল। ওই পথ দিয়ে এএসআই তায়েব যাচ্ছিলেন। তিনি সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় ওই সন্দেহভাজন ছিনতাইকারী তায়েবকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। ককটেলটি বিস্ফোরিত হলে তায়েব আহত হন। তবে তিনি ওই ব্যক্তিকে জাপটে ধরেন।

পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে লালবাগ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সন্দেহভাজন ছিনতাইকারী আলামিনকে আটক করা হয়। আহত এএসআই তায়েবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।