প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সন্দেহভাজন তিন বাংলাদেশিসহ পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বর্ধমান শহরের সিংহদরজার কাছে একটি বাড়ি থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এঁদের তিনজন বাংলাদেশি এবং অপর দুজন ঝাড়খন্ডের। ঝাড়খন্ডের ওই দুই নারী সিংহদরজার কাছে বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক দিন আগে অপর তিন নারী ওই বাড়িতে ওঠেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়।