সন্দেহভাজন দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক সদরুল নিপুল খুনের ঘটনায় সদর থানার পুলিশ মোমিনপুর এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার ও সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মোমিনপুর গ্রামের আবদুল মোমিন (৩২) ও নিমাই চন্দ্র ঘোষ (৩০)। মোমিনকে রোববার ও নিমাইকে সোমবার গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারের দিনই চুয়াডাঙ্গার আমলি আদালতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ৷