সন্দেহভাজন দুই হরিণ শিকারি ফাঁদসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের হরিণ শিকারের প্রায় সাত হাজার ফাঁদসহ দুই ব্যক্তিকে হরিণশিকারি সন্দেহে আটক করা হয়েছে। গত সোমবার বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানীর খাল ও বৃহস্পতিবার বিকেলে মুন্সিরহাট খালে পৃথক অভিযান চালিয়ে দুটি ট্রলার, হরিণ শিকারের সরঞ্জামসহ কোস্টগার্ড তাঁদের আটক করে।
কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ বলেন, গত সোম ও বৃহস্পতিবার বিকেলে চরদুয়ানীর খাল ও মুন্সিরহাট খাল থেকে দুটি ট্রলার থেকে ৭ হাজার ফাঁদ (২০ বান্ডিল) উদ্ধার করা হয়। সে সময় নামহীন ওই ট্রলারগুলো থেকে হরিণের চামড়া ছাড়ানোর কাজে ব্যবহৃত সাতটি চাকু ও দুটি দা উদ্ধার করা হয়েছে। একটি ট্রলার থেকে লিটন ওরফে খলিল ও আলতাফ আকন নামের ওই দুই শিকারিকে আটক করা হয়। তাঁদের ট্রলারের অবস্থান ও আলামত দেখে ধারণা করা হচ্ছে, মুন্সিরহাট খালের ট্রলারটি হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। আর চরদুয়ানীর খালের ট্রলারটি হরিণ শিকার করে ওই দিনই তীরে ফিরেছে।
সৈয়দ আবদুর রউফ আরও বলেন, চরদুয়ানীতে জব্দ হওয়া ট্রলারটির মালিক আবদুল মালেক গোমস্তা। তাঁর বাড়ি চরদুয়ানী বাজার এলাকায়। ৮-১০ জনের একটি হরিণশিকারি চক্রের প্রধান তিনি। আর মুন্সিরহাটে জব্দ করা ট্রলারের মালিক দেলোয়ার ফরাজী, যাঁর ট্রলার থেকেই লিটন ও আলতাফকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে কোস্টগার্ড বৃহস্পতিবার রাতে পাথরঘাটা থানায় মামলা করেছে।