সন্দেহভাজন সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম মাওলা মৃধা (৩৫)। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, মাওলা মৃধার বিরুদ্ধে সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজ সোমবার সকালে তাঁর গুলিবিদ্ধ লাশ পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসে র‍্যাব।

ঘটনার বিষয়ে র‍্যাব বিস্তারিত কোনো তথ্য জানায়নি।