সন্দেহভাজন সাত হিযবুত কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার হওয়া সাতজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাত হিযবুত তাহ্রীর কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন কোতোয়ালি থানার পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৫ ডিসেম্বর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে হিযবুত তাহ্রীরের সাত কর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন সাফায়াত ইয়াছিন, আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, নুর মোহাম্মদ, মো. আসিফ, তন্ময় সুফিয়ান ও ইফতেখারুল ইসলাম। ওই দিন তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।