সন্দ্বীপ চ্যানেলে যাত্রীবাহী জাহাজ বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ৩০৫ জন যাত্রী নিয়ে এলসিটি কাজল নামে যাত্রীবাহী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে। পরে তাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারদকুণ্ড এলাকায় নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চার্টারার সঞ্জয় কুমার রায় বলেন, সীতাকুণ্ডের কুমিরাঘাট ফেরিঘাট থেকে ছাড়ার ২০ মিনিটের মাথায় জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে যাত্রীদের ছোট নৌকায় (লালবোট) করে বারদকুণ্ডে নিয়ে যাওয়া হয়।