সন্দ্বীপ-হাতিয়া নৌপথের একমাত্র জাহাজও বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সদরঘাট থেকে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জাহাজ এমভি আবদুল মতিনও এবার বিকল হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার যাত্রী নিয়ে সন্দ্বীপ থেকে ফেরার পথে এটি বিকল হয়ে যায়। পরে এটি নগরের সদরঘাট টার্মিনালে নিয়ে আসা হয়। এতে যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়ে।এ ব্যাপারে বিআইডব্লিউটিসি চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহাজের প্রপেলার বুশের সমস্যা হয়েছে। আমরা এটি সারিয়ে নিয়েছি। আগামীকাল বুধবার থেকে এমভি আবদুল মতিন নিয়মিত চলাচল করতে পারবে বলে আশা করছি।’বিআইডব্লিউটিসির কমিশন এজেন্ট জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, একমাত্র জাহাহটি বন্ধ হয়ে যাওয়ায় সন্দ্বীপ ও হাতিয়া পথের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। কারণ, এখন সমুদ্র শান্ত আছে। এই মৌসুমে যাত্রীদের যাতায়াত বেড়ে যায়।