সন্দ্বীপে আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ওরফে রফিক কোম্পানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাছুয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল মাওলা ও আলাউদ্দিন। স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, রফিকুল মাওলা ও আলাউদ্দিনের ছেলে স্বপনের কাছে টাকা পাওনা ছিলেন রফিকুল ইসলাম। টাকার জন্য তিনি তাঁদের চাপ দিয়ে আসছিলেন। গতকাল টাকা দেওয়ার কথা বলে রফিকুলকে বাড়ি থেকে ডেকে আনে রফিকুল মাওলা ও স্বপন। এরপর গলায় গামছা পেঁচিয়ে রফিকুলকে হত্যা করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে আমরা রফিকুল মাওলাকে গ্রেপ্তার করি। পালানোর চেষ্টার সময় স্বপনের বাবা আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। স্বপনকেও ধরার চেষ্টা চলছে।’