সন্দ্বীপে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হানিফ (৪০) গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে।সন্দ্বীপ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছে, হানিফের সঙ্গে তাঁর প্রতিবেশী ফরিদের (৪৫) স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। একে কেন্দ্র করে ফরিদ, ফরিদের ছেলে আবু তাহের (২৪) ও ফরিদের এক বন্ধু সন্ধ্যার দিকে হানিফের ওপর হামলা চালায়। তাঁরা হানিফের মাথায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।ঘটনার পর থেকেই ফরিদ, আবু তাহের ও ফরিদের ওই বন্ধু পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফরিদের স্ত্রীকে আটক করে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এসআই আক্কাস আলী।