সন্দ্বীপে জলদস্যুর গুলিতে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে গতকাল বৃহস্পতিবার সকালে জলদস্যুর গুলিতে আবদুল মান্নান (৩৫) নামের এক জেলে আহত হয়েছেন।মান্নানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডি গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে মান্নান আহত হন।