সন্দ্বীপে প্রসূতি সেবা উন্নয়নের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা মাতৃস্বাস্থ্য সেবা এবং প্রসূতি সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সন্দ্বীপ পাবলিক পলিসি ফোরাম। গতকাল সোমবার সন্দ্বীপ উপজেলা পরিষদ ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সন্দ্বীপের মাতৃস্বাস্থ্যের উন্নয়নে সন্দ্বীপের গর্ভবতী মায়েদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীরোগ বিশেষজ্ঞ (নারী) নিয়োগ করা জরুরি। এখানকার অনেক প্রসূতি চিকিৎসার অভাবে মারা যান। এ ছাড়া আলট্রাসনোগ্রাম, অস্ত্রোপচার, সি অ্যাম্বুলেন্স চালু এবং হারামিয়ার ২০ শয্যার হাসপাতাল চালু করার দাবি জানানো হয়।