সন্দ্বীপে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কাল বুধবার সকালে বজ্রপাতে দুই স্কুলছাত্র মারা গেছে। তারা হলো মো. নাজিম (১৩) ও মো. রিপন (১৩)। উপজেলার আজিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দুজন আজিমপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শী ও একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু সৈয়দ ফরহাদ প্রথম আলোকে বলে, স্কুলের এক শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে নাজিম ও রিপন আজিমপুর ইউনিয়নের বেঁড়িবাধের ওপর দিয়ে নিজেদের বাসায় ফিরছিল। হঠাৎ বজ্রপাতে তারা মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।