প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড চট্টগ্রামের সন্দ্বীপে দুই মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি গত বুধবার সম্পাদন করেছে। চুক্তি অনুযায়ী ক্রস ওয়ার্ল্ড পাওয়ার চট্টগ্রামের সন্দ্বীপে টার্ন কি ভিত্তিতে সংশ্লিষ্ট সব সহায়ক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সিস্টেমসহযোগে দুটি এক হাজার কিলোওয়াট প্রাইম পাওয়ার ডিজেল জেনারেটিং সেট সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও কমিশনিং সম্পন্ন করবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।