সন্দ্বীপে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকায় মোহাম্মদ ফরিদ (৩০) নামের একজন যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি অভিযোগ করেছে, ছাত্রলীগের কর্মীরা তাঁকে পিটিয়ে হত্যা করে। তবে পুলিশ বলছে, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন ফরিদ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়।সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, জায়গা-জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার বিকেলে ফরিদের সঙ্গে প্রতিবেশীদের মারামারি হয়। এতে ফরিদ গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।তবে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ফরিদকে হত্যার জন্য স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেন। এ ঘটনায় ফরিদের স্ত্রী জোত্স্না বেগম বাদী হয়ে গতকাল সন্দ্বীপ থানায় মামলা করেছেন। মামলায় রাজু ও সাজুসহ ১৪ জনকে আসামি করা হয়।