সন্দ্বীপে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে পাঁচজন করে কাউন্সিলর নির্বাচিত হয়। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিযুক্ত করা হয়। নির্বাচনে ছাত্রছাত্রীদের মধ্যে, এমনকি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ছিল বিপুল আগ্রহ। সন্দ্বীপের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সর্বস্তরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।শিশুকাল থেকে গণতন্ত্রচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণও।