সন্ধান দাবির আন্দোলনে সিলেট বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার দুই মাসের মাথায় ফের লাগাতার কর্মসূচি দিয়ে আন্দোলনে নামছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।২০ জুন থেকে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করে ১২ জুলাই জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।গত ১৭ এপ্রিল মধ্যরাতে ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে তাঁর গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এ ঘটনার পরদিন থেকে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তাঁর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ উত্তাল হয়ে ওঠে। টানা হরতাল কর্মসূচি চলাকালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেলিম আহমদ, যুবদলের কর্মী মনোয়ার হোসেন ও বিশ্বনাথের রিকশাচালক জাকির হোসেন নিহত হন। সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রথম আলোকে বলেন, ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং আরও কর্মসূচি পালন চলমান রয়েছে। এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।