সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধা সেতারা বেগমের সন্ধান মিলেছে। গতকাল চানখাঁরপুলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে পাওয়া যায়। সেতারা বেগমের ছেলে মাহফুজুর রহমান বলেন, কয়েক দিন আগে সেতারা বেগমের বুকে ব্যথা শুরু হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শনিবার রাত সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হন। কোথাও সন্ধান না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু গতকাল দুপুরে চানখাঁরপুলের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে পাওয়া যায়।