সন্ধান মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের জন্মদিন পালন করতে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ রায়হান কবীরের (৩০) সন্ধান গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। রায়হান গাইবান্ধা শহরের পূর্বপাড়ার ওসমান গনির ছেলে। পুলিশ ও নিখোঁজ রায়হানের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ে তাসফিয়ার (৫) জন্মদিন উপলক্ষে গত বুধবার বেলা ১১টায় রায়হান ও তাঁর পরিবার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে যান। ঘাট থেকে দুপুর ১২টায় নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। ইঞ্জিনচালিত নৌকাটি বেলা একটার দিকে উপজেলার ছেড়িমারাচর এলাকায় পৌঁছালে রায়হান পানিতে পড়ে যান। এরপর তাঁর কোনো সন্ধান মেলেনি। গাইবান্ধা প্রতিনিধি