প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির কোমারপুর গ্রামের চাতাল ব্যবসায়ী শহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় শহিদুলের বাবা শাহাদত হোসেন গত মঙ্গলবার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবার সূত্র জানায়, শহিদুল উপজেলার ছাতিয়ানগ্রাম সড়কের পাশে একটি চাতাল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। গত ১০ আগস্ট তিনি বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পর আর ফেরেননি।