সন্ধানীর এমডির বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসায় চুরি হয়েছে। ঈদ উদ্যাপন শেষে সপরিবারে বাসায় ফেরার পর গতকাল সোমবার এই চুরির ঘটনা ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, বাসা থেকে টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী মহাব্যবস্থাপক কাজী তাজুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গুলশান থানার অপারেশন কর্মকর্তা জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।