সন্ধানীর কারণে এখন স্বেচ্ছায় রক্তদাতা মিলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধানীর কারণে এখন স্বেচ্ছায় রক্তদাতা মিলছে। দেশের প্রতিটি উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতা পাওয়া যাচ্ছে।
বিশ্ব রক্তদাতা দিবস ২০১৩ উপলক্ষে গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে সন্ধানী
কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান এবং সন্ধানী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, ১৯৭৭ সালে সন্ধানীর জন্মের আগে
রক্তদাতা পাওয়া যেত না, রক্ত বিক্রেতা পাওয়া যেত। মানবতার সেবায় যারা ভবিষ্যতে স্বেচ্ছায় কাজ করবে, তাদের
শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, সব ক্ষেত্রে পেশাদারি মনোভাব বাদ দিয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি আকিব জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, ইউএনএইডসের এ-দেশীয় সমন্বয়ক লিও কেনি,
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামরুল হাসান খান, মো. হাবিবে মিল্লাত প্রমুখ।