সন্ধানীর প্রতিবাদ ও আমাদের বক্তব্য:
গত ১২ জানুয়ারি ‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পাবনা মেডিকেল বন্ধ’ শীর্ষক সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহপরান ইসলাম প্রবাল। প্রতিবাদ পত্রের সঙ্গে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি সংযুক্ত করা হয়।
প্রতিবাদে বলা হয়, সন্ধানীর ৩৬-তম ষাণ্মাসিক সভার সিদ্ধান্তে পাবনা মেডিকেল কলেজ ইউনিট বন্ধ করা হয়। এতে বলা হয়, সন্ধানীর বন্ধ ঘোষণা করা উক্ত ইউনিটের নামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে এর দায় কেন্দ্রীয় পরিষদের ওপর বর্তাবে না।
আমাদের বক্তব্য: পাবনা মেডিকেল কলেজে সন্ধানীর কার্যক্রম আছে এমনটা সংবাদ বলা হয়নি। পাবনা মেডিকেলের ছাত্রলীগের দুটি পক্ষের একটি নিজেদের ‘মেডিসিন ক্লাব’ ও অপরটি ‘সন্ধানী’ সমর্থন বলে পরিচয় দেন। এ কারণে প্রকাশিত সংবাদে সংঘর্ষে দুটি পক্ষকে ‘মেডিসিন ক্লাব’ ও ‘সন্ধানী’ সমর্থক বলে উল্লেখ করা হয়েছে। সংবাদে সন্ধানীর মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের বিরুদ্ধে বা এই সংগঠনকে জড়িয়ে কোনো মন্তব্য বা সংবাদ প্রকাশ করা হয়নি।