সন্ধানের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মতিউর রহমান ওরফে রবিন নামের এক ব্যবসায়ী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৪ মার্চ তিনি ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
মতিউর রহমানের সন্ধানের দাবিতে গতকাল রোববার সকালে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় ময়মনসিংহের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মতিউর রহমানের বড় ভাই আনিসুর রহমান জানান, গত ১২ মার্চ দুপুর ১২টার দিকে সর্বশেষ মতিউরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে। তিনি আরও জানান, কোনো বিষয়ে মতিউরের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই। মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও ময়মনসিংহ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. ইকরামুল হক, পরিচালক শংকর সাহা, ময়মনসিংহ দোকান মালিক সমিতির সভাপতি মো. মোসলেম উদ্দিন প্রমুখ।