সন্ধ্যা থেকে বিদ্যুত্হীন চট্টগ্রামের দুটি অঞ্চল
চট্টগ্রাম নগরের মমিন রোড ও রহমতগঞ্জের বিস্তীর্ণ এলাকা আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুিবহীন অবস্থায় আছে। কারিগরি ত্রুটির কারণে এসব আবাসিক এলাকার কিছু কিছু গ্রাহক বিদ্যুত্ পেলেও বাকি হাজার হাজার গ্রাহক অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।
আজ রাত সাড়ে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিডিবির কর্মীরা কারিগরি ত্রুটি সারানোর কাজ শুরু করতে পারেননি।
যোগাযোগ করা হলে পিডিবির নির্বাহী প্রকৌশলী অশোক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরের স্টেডিয়াম এলাকায় স্মরণিকা ক্লাবে এক মন্ত্রীর অনুষ্ঠান চলছে। এ কারণে আমরা কারিগরি ত্রুটি সারানোর কাজ শুরু করতে পারিনি। মন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরই আমরা গোটা লাইন বন্ধ করে কারিগরি ত্রুটি সারাব।’
আজ সন্ধ্যা ছয়টার দিকে এসব এলাকায় কারিগরি ত্রুটি দেখা দেয়। চট্টগ্রাম নগরের স্টেডিয়াম এলাকা থেকে এসব এলাকার বিদ্যুত্ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়।