সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
বরিশালের উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধের আহ্বান জানিয়ে উজিরপুর সমিতির উদ্যোগে জনপ্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করে উজিরপুর উপজেলা রক্ষার দাবি জানান তাঁরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।উজিরপুর সমিতি বরিশালের সভাপতি আবদুর রবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বানারীপাড়া-উজিরপুরের সাংসদ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।কর্মসূচিতে সাংসদ মনিরুল ইসলাম বলেন, উজিরপুর উপজেলার উজিরপুর সাতলা সড়কের সাকরাল গ্রামের চথলবাড়ি বাজারের শতাধিক দোকান, দুই কিলোমিটার পাকা সড়ক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, দুটি সেতু, একটি মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক কৃষিজমি সন্ধ্যায় বিলীন হয়ে গেছে।