প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চালু হওয়া সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে তাঁরা গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন শুরু করেন। সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরাও একাত্মতা প্রকাশ করেন। ক্লাস বর্জনের পাশাপাশি তাঁরা বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।