সন্ধ্যায় আ.লীগের সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল। সন্ধ্যা সাড়ে ছয়টায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।