সন্ধ্যার আগেই রমনা পার্ক ছাড়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে (রোববার) সন্ধ্যার আগেই রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করতে রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এবং পরে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এই অনুরোধ জানায়।বেলা ১১টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ বলেন, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো রাজধানীজুড়ে থাকবে কঠোর নিরাপত্তাব্যবস্থা।বেনজীর বলেন, নগরের প্রতিটি স্থানে নববর্ষ উদ্যাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২২টি স্থানে তল্লাশি চৌকি বসানো হবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি রমনার বর্ষবরণের অনুষ্ঠানে নগরবাসীকে হাতব্যাগ, সন্দেহজনক বস্তু, ছুরি, কাঁচি, পটকা, ব্লেড, দেশলাই এমনকি নেইল কাটারজাতীয় বস্তু বহন না করার পরামর্শ দেন।এ ছাড়া ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ বিকেল পাঁচটার মধ্যে রমনা পার্ক ও সন্ধ্যা সাতটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ত্যাগ করতে হবে। অনুষ্ঠানস্থল ও প্রকাশ্য স্থানে ধূমপান করা যাবে না। জরুরি ফোন: পুলিশ কন্ট্রোল রুম: ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১৭১৩-৩৭৩১১৯ বা ডিএমপি ফোন নম্বর: ৯৯৯, পুলিশ উপনিয়ন্ত্রণকক্ষ (রমনা পার্ক): ২৫৩৩, রমনা থানা: ০১৭১৩৩৭৩১২৫, শাহবাগ থানা: ০১৭১৩৩৭৩১২৭, ধানমন্ডি থানা: ০১৭১৩৩৭৩১২৬।