সন্ধ্যায় খালেদা-মজীনা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
সন্ধ্যা ছয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার প্রস্তাবের পাল্টা একটি নির্দলীয় সরকারের প্রস্তাব করতে পারেন বিরোধীদলীয় নেতা।