সনৎকুমার সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা সম্মাননা গ্রন্থ বাংলাদেশ ইয়েস্টারডে টুডে টুমরো প্রকাশনা উৎসব গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
অর্থনীতিবিদ ও অগ্রগণ্য রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎকুমার সাহার জীবন ও সাধনাকে অবলম্বন করে সম্মাননা গ্রন্থটিতে দেশ-বিদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ১৪টি প্রবন্ধ স্থান পেয়েছে। সেখানে সনৎকুমার সাহার নিজেরও দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্মাননা গ্রন্থটির সম্পাদকদের অন্যতম সদস্য মুস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।