সপ্তম জাতীয় ন্যাচারাল সামিট চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নটর ডেম কলেজ প্রাঙ্গণে সম্প্রতি সপ্তম জাতীয় ন্যাচারাল সামিট-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সামিটের আয়োজক ছিল নটর ডেম নেচার স্টাডি ক্লাব। এতে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন নর্দান ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের দুই ছাত্রী তাহমিনা আফসানা ও মৌসুমি আক্তার। সামিটের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং সমাপনী পর্বে এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান। বিজ্ঞপ্তি।