প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় এই আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, সকালে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য আমির হোসেন খান। এ সময় কোষাধ্যক্ষ কুন্ডু গোপীদাস, প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।