সপ্তম বছরে সিসিমপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’ ছয় বছর পেরিয়ে পা দিয়েছে সাতে। অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে সমপ্রতি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সিসিমপুরের সপ্তম বছরে পা রাখার আনন্দ উদ্যাপন করা হয়। সিসিমপুরের নেপথ্যজন ও শিশুদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন, তথ্যসচিব হেদায়াতুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আওয়াল মজুমদার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।হালুম, টুকটুকি, ইকরি, শিকুসহ সিসিমপুরের সব বন্ধু বাংলাদেশ টেলিভিশনে সপ্তম বছরের নতুন নতুন পর্ব নিয়ে ইতিমধ্যে হাজির হয়েছে। এবারের পর্বগুলোতে জোর দেওয়া হয়েছে সূক্ষ্ম চিন্তাশক্তির বিকাশ ও বিজ্ঞান বিষয়ে এবং উৎসাহিত করা হয়েছে সবাইকে বিজ্ঞানমনস্ক হয়ে ওঠায়।এ বছরও পাপেট, অ্যানিমেশন ও লাইভ অ্যাক্টরদের সমন্বয়ে শিশুদের জন্য গণিত (সংখ্যা, যোগ-বিয়োগ, জ্যামিতি), পড়া (বর্ণ ও শব্দ পরিচয়), সেই সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন বিষয় খুব সহজ ও স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে পরিবেশন করা হয়েছে। সপ্তম বছরে বরাবরের মতো সিসিমপুরে এসেছেন আসাদুজ্জামান নূর, শাহেদ আলী সুজন, ফারজানা চুমকি, আরমান পারভেজ, লিটু সাখাওয়াত, এজাজ ফারাহ, অনিমেষ আইচ, অধ্যাপক হাসিনা খান প্রমুখ। বিজ্ঞপ্তি।