সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরান পাঁচানী গ্রামের সপ্তম শ্রেণীর সেই স্কুলছাত্রীর (১৩) বিয়ের আসরে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ছাত্রীর বাবা মেয়েকে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদালত বাল্যবিবাহ নিরোধ আইন ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে ছাত্রীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে বিয়ে দেবেন না—এ রকম অঙ্গীকারনামায় স্বাক্ষর ও জরিমানার টাকা জমা দিয়ে তিনি মুক্তি পান। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া।