সপ্তম সংশোধনীর বৈধতা নিয়ে আপিলের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ রোববার ঘোষণা করা হতে পারে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে রায়টি ঘোষণা করার কথা।হাইকোর্টের রায়ের অংশবিশেষের বিরুদ্ধে করা আপিলের ওপর তিন কার্যদিবস শুনানি শেষে ১০ মে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় বিষয়টি এক নম্বরে রয়েছে। তালিকা অনুসারে সকাল নয়টায় এজলাস বসার কথা।গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। সংবিধানের সপ্তম সংশোধনীতে সামরিক আইন প্রশাসক হিসেবে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এইচ এম এরশাদের যাবতীয় কাজের বৈধতা দেওয়া হয়েছিল। একটি হত্যা মামলায় ওই সময় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।