সপ্তম সমাবর্তন ২৪ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আগামী ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য মো. রফিকুল হক তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন বলে জানান উপাচার্য।