সপ্তম সমাবর্তনের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সপ্তম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার থেকে সমাবর্তনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম ভবনের নিচতলা থেকে প্রতিবেদন, পরিচয় ও দাওয়াতপত্র গ্রহণ করবেন। আজ বেলা তিনটায় কৃষি অনুষদের করিডর থেকে সমাবর্তন মিছিলের প্রথম মহড়া শুরু হবে। এবারের সমাবর্তনে স্নাতক পর্যায়ে ১ হাজার ১৯ জন, স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৫১ জন ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৩৮ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।