সপ্তম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোশ্যাল বিজনেস অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস
গতকাল সোশ্যাল বিজনেস অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস

সপ্তম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব গতকাল শনিবার ইউনূস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী,
মাহিন গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, গণসাহায্য সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ হাসান, অ্যাকশন
অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মোশাররফ হোসেন, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হাসান এম
মজুমদার ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন এনজিওর প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি
ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব অনুষ্ঠানের প্রধান তিনটি অংশ ছিল। এগুলো হলো সামাজিক ব্যবসার প্রকল্প উপস্থাপন, অতীতের
সামাজিক ব্যবসা প্রকল্পগুলোকে হালনাগাদ করা এবং দুটি সামাজিক ব্যবসা প্রকল্প সই ও উদ্বোধন করা।
অনুষ্ঠানে জেএমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ই মেডিকেয়ার টেলিমেডিসিন সোশ্যাল বিজনেস প্রজেক্ট উদ্বোধন করে। এ প্রকল্পের
আওতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বল্প মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
উদ্ভাবনমূলক সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন অধ্যাপক মুহাম্মদ
ইউনূস।