প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল শনিবার জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান প্রমুখ।