সফটওয়্যার রপ্তানিতে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকার ভাইস চেয়ারম্যান জালাল আহমদ বলেছেন, সফটওয়্যার বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। অন্যান্য পণ্যের মতো বিদেশে সফটওয়্যারেরও বিশাল বাজার রয়েছে। তাই সফটওয়্যার রপ্তানিতে উদ্যোগ নিতে পারেন সিলেটের ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো সর্বাত্মক সহযোগিতা করবে।গতকাল বৃহস্পতিবার সিলেটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমদ এসব কথা বলেন। সিলেট চেম্বার মিলনায়তনে ‘হিমায়িত সবজি রপ্তানি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে যৌথভাবে সিলেট রপ্তানি উন্নয়ন ব্যুরো ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী।জালাল আহমদ বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি কমলেও এ বছর বাংলাদেশের রপ্তানি ৪ শতাংশ বেড়েছে। রপ্তানির দিক দিয়ে অন্যদের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। শিপিং খাতে আমাদের রপ্তানির সম্ভাবনা সবচেয়ে বেশি।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমদ। বাংলাদেশ ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার মোহাম্মদ গোলাম হায়দার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জয়দেব রায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন।এ ছাড়া বক্তৃতা করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকার পরিচালক ওমর ফারুক, উইমেন্স বিজনেস ফোরাম সিলেটের সভাপতি আনোয়ারা খাতুন, জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার গ্রুপের সিলেটের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ প্রমুখ।