সফরকালে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ওপর নিপীড়ন বন্ধে দেশটির সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে তার দেশের একটি সরকারি সংস্থা। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র সরকারের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন গত বৃহস্পতিবার ওবামার প্রতি ওই আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের সঙ্গেও সাক্ষাতের জন্য ওবামার প্রতি আহ্বান জানানো হয়েছে। চলতি মাসেই মিয়ানমার সফরে যাবেন ওবামা।